ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিয়াকতকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ads

গাইবান্ধা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতকে গ্রেফতারের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মার্চ) পলাশবাড়ী থানা ও পৌরশাখার যৌথ উদ্যোগে সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবীতে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের জনতা ব্যাংক মোড় হতে শুরু করে তিনমাথা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সনের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, থানা

ছাত্রদল নেতা মিল্লাত সরকার মিলন, নাজমুল, আকাশ, জাকির, মাহমুদ, সরকারি কলেজ ছাত্রদল নেতা মামুন, পাপুল, হানিফ, থানা স্বেচ্ছাসেবকদল নেতা আশরাফুল ও শামীম রেজাসহ অন্যান্যরা।বক্তরা, জেলা ছাত্রদলনেতা রবিউল ইসলাম লিয়াকতকে মিথ্যা এবং গায়েবি মামলায় গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে দেশের সকল গ্রেফতারকৃত দলীয় নেতাকর্মীদের নিঃর্শত মুক্তির দাবী জানান।


উল্লেখ্য; রবিউল ইসলাম লিয়াকত ২টি মামলায় ৪টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী ছিল বলে থানা সুত্রে জানা যায়। গ্রেফতারকৃত লিয়াকত পলাশবাড়ী পৌরশহরের জামালপুর গ্রামের সৈয়দজ্জামান মাষ্টারের ছেলে। তাকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page